• সমগ্র বাংলা

‘ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধনে ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত আইবিডব্লিউএফ’ – ইব্রাহিম চৌধুরী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: ইন্ডাস্ট্রিয়ালিস্টস এণ্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী বলেছেন, আইবিডব্লিউএফ নতুন উদ্যোক্তা তৈরি ও ব্যবসা সম্প্রসারণে অনেক দূর এগিয়ে গেছে। কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত এ সংগঠনের সদস্যরা নিজেদের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে এবং এক জেলা থেকে অন্য জেলায় পণ্য ক্রয়-বিক্রয়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তুলেছে।

তিনি বলেন, “এফবিসিসিআই দেশে ব্যবসায়ীদের বড় সংগঠন হলেও তাদের কার্যক্রম নগরকেন্দ্রিক। সৎ ও ন্যায়পরায়ণ দৃষ্টিভঙ্গী পোষণের কারণে আইবিডব্লিউএফ ভবিষ্যতে আরও শক্তিশালী সংগঠনে পরিণত হবে।”

শনিবার (৩০ আগস্ট) সকালে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আইবিডব্লিউএফ এর দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইব্রাহিম চৌধুরী আরও বলেন, “হালাল ব্যবস্থা ছাড়া কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। ব্যবসার মধ্যে মিথ্যা, কৃত্রিম সংকট সৃষ্টি ও প্রতারণা মারাত্মক ক্ষতিকর। সৎ পথে ব্যবসা পরিচালনা করলেই স্থায়ী সাফল্য আসবে।”

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আইবিডব্লিউএফ সভাপতি আবুল কালাম আজাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা আবুল বশর ছিদ্দিকী, উপজেলা সেক্রেটারি দিদারুল আলম, উপদেষ্টা শিক্ষানুরাগী মো. সোলাইমান, কালিয়াইশ ইউনিয়ন উপদেষ্টা এনামুল হক, আবুল বশর জিহাদী ও উপজেলা প্রচার সম্পাদক মো. মহিউদ্দিন।

সাইফুদ্দিন মুহাম্মদ খালেদের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ—মো. আবু ছৈয়দ, সাইফুল ইসলাম আদিল, আনিসুল আলম, মো. ইদ্রিস মিয়া, মো. আবু জাফর, মোহররম আলী, রবিউল হাসান, শহিদুল ইসলাম চৌধুরী, জাকারিয়া কাইসার, মো. হারুন, মো. নজুম উদ্দিন, মো. নুরুল আমিন, মো. আবু ইউসুফ, রাকিবুল হাসান ছোটন, নন্দন কুমার দাশ, নারায়ণ মুহুরি ও মো. আলমগীর প্রমুখ।

সম্মেলন শেষে সাইফুদ্দিন মুহাম্মদ খালেদকে সভাপতি, মো. আবু জাফরকে সেক্রেটারি, জাকারিয়া কায়সারকে সাংগঠনিক সম্পাদক এবং মো. নজুম উদ্দিনকে অর্থ সম্পাদক করে ৩৮ সদস্য বিশিষ্ট কালিয়াইশ ইউনিয়ন আইবিডব্লিউএফ এর নতুন কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি আবুল বশর সিদ্দিকীকে প্রধান উপদেষ্টা করে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

মন্তব্য (০)





image

রাণীনগরে সরকারের উপহারের নানান উপকরণ বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চেক বিতরণ, চিকিৎসা সামগ্রী ...

image

ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, জরিমানা

ফরিদপুর প্রতিনিধি : অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য ...

image

দিনাজপুরে পৃথক স্থানে শিশুসহ ২ জনের প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে পৃথক স্থানে শিশুসহ ২ জনের প্র...

image

আমার কাছে মাদকসেবী বিক্রেতা সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাজদের ...

পাবনা প্রতিনিধি : মাদক বিক্রি, সেবন এবং এদের পক্ষে স্থানীয়ভা...

image

চকবাজারে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত পিস্তল উদ্ধার ...

ফরিদপুর প্রতিনিধি : রাজধানীর চকবাজার মডেল থানা এলাকা থেকে পর...

  • company_logo