• সমগ্র বাংলা

‎পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিরকুট

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে আজ শনিবার (৩০ আগস্ট) সকালে। টানা ৪ মাস ১৮ দিন পর খোলা ১৪টি লোহার দানবাক্স থেকে এবার মিলেছে ৩২ বস্তা টাকা। এবার কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবক্সে টাকার সাথে পাওয়া গেলো একটি চিরকুট। যে চিরকুটে লেখা রয়েছে, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে।

‎শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টায় পাগলা মসজিদের ১৪টি দানবাক্স খুলে ৩২ বস্তা টাকা পাওয়া যায়। পরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এনে টাকা গণনার কাজ শুরু করা হয়।

‎চিরকুটে লেখা রয়েছে, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, জয় বাংলা জয় বঙ্গবন্দু। 
‎সকাল ৭টা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে অংশ নেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদরাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় চার শতাধিক মানুষ।

‎প্রথা অনুযায়ী প্রতি তিন মাস পরপর দানবাক্স খোলা হলেও এবার ৪ মাস ১৮ দিন পর খোলা হয়। দীর্ঘ সময় পর খোলায় এবার নতুন করে আরও দুটি দানবাক্স যুক্ত করা হয়।

‎এর আগে, চলতি বছরের ১২ এপ্রিল, ৪ মাস ১২ দিন পর দানবাক্স খোলায় রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা, বিপুল বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল।

‎আজকের দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এবং জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী। এসময় বিপুল সংখ্যক সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য মসজিদ এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

‎অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক এরশাদুল আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য (০)





image

রাণীনগরে সরকারের উপহারের নানান উপকরণ বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চেক বিতরণ, চিকিৎসা সামগ্রী ...

image

ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, জরিমানা

ফরিদপুর প্রতিনিধি : অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য ...

image

দিনাজপুরে পৃথক স্থানে শিশুসহ ২ জনের প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে পৃথক স্থানে শিশুসহ ২ জনের প্র...

image

আমার কাছে মাদকসেবী বিক্রেতা সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাজদের ...

পাবনা প্রতিনিধি : মাদক বিক্রি, সেবন এবং এদের পক্ষে স্থানীয়ভা...

image

চকবাজারে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত পিস্তল উদ্ধার ...

ফরিদপুর প্রতিনিধি : রাজধানীর চকবাজার মডেল থানা এলাকা থেকে পর...

  • company_logo