ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় নাশকতার মামলায় মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান (২৬) কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে মেলান্দহ থানা পুলিশ তাকে থানার মামলা নং-২০, তাং-০২/২৫ খ্রিঃ অনুযায়ী গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে। এসময় আদালত আনিসুর রহমানকে জামালপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে উপজেলার মাহমুদপুর বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আনিসুর রহমান উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর মাহমুদপুর গ্রামের মনজুরুল হকের ছেলে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আসামিকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

মন্তব্য (০)