• সমগ্র বাংলা

বেনাপোলে মাদকসহ ভারতীয় নাগরিক আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও চোরাই পণ্যসহ অমলেশ মন্ডল (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। জব্দ করা পণ্যের মূল্য ৪ লাখ ২৪ হাজার টাকা। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে বেনাপোল আইসিপি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক অমলেশ মন্ডল ভারতের চব্বিশ পরগঁণা জেলার শুভনগর থানার বালতী গ্রামের শ্যামল মন্ডলের ছেলে।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদে বিজিবির একটি দল চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে রঘুনাথপুর বিওপি, আন্দুলিয়া বিওপি সীমান্ত এলাকা থেকে খাদ্যসামগ্রী, শাড়ী, থ্রি-পিচ, চায়না দোয়ারি জাল ও কসমেটিক্সস সামগ্রী জব্দ করা হয়। এসময় বেনাপোল আইসিপি সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ, ওষুধ, মোবাইল ও ভারতীয় রুপিসহ অমলেশ মন্ডল নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোর্পদ করা হয়েছে।
জব্দ করা এসব পণ্যের মূল্য ৪ লাখ ২৪ হাজার টাকা। চোরাকারবারিদের বিরুদ্ধে সীমান্তে বিজিবির এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিজিবির এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo