ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের নিয়মবহির্ভূতভাবে ইউনিয়ন যুবদলের কমিটি দেওয়ার অভিযোগে উপজেলা যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রাখু কে কারণ দর্শানো নোটিশ দিয়েছে কেন্দ্রীয় যুবদল।
২৩ আগস্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক এর কাছে পরামর্শ নানা করে নিয়মবহির্ভূতভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয় যা সংগঠনের নীতি ও শৃঙ্খলা ভঙ্গের সাথে জড়িত।আর সে জন্য ওই দুই নেতাকে শোকজ করা হয়।সেই সঙ্গে আগামী ২ সেপ্টেম্বরে মধ্যে উপজেলা কমিটির ওই দুই নেতাকে জবাব দিতে ও বলা হয়।
এর আগে ২৩ আগস্ট নানা অনিয়ম ও অপকর্মে সাথে জড়িতদের ইউনিয়ন যুবদলের কমিটি দেওয়ার অভিযোগের সত্যতা পেয়ে জেলা যুবদল ওই ইউনিয়ন কমিটি স্থগিত করেন।
সাদুল্যাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠু কাছে শোকজ এর বিষয় জানতে চাইলে তিনি কোন বক্তব্য না দিয়ে এড়িয়ে যান।
দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

মন্তব্য (০)