• সমগ্র বাংলা

আরাকান আর্মির ধাওয়ায় নাফ নদীতে মাছ ধরার ট্রলার ডুবি, ৭ জেলে উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে কক্সবাজারের টেকনাফে ফেরার সময় নাফনদীর মোহনায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ৭ জেলে উদ্ধারের তথ্য জানিয়েছে সংশ্লিষ্টরা।

‎সোমবার (২৫ আগস্ট) দুপুর দেড়টায় নাফনদীর মোহনায় শাহপরীর দ্বীপের বদরমোকামের “গরা” এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাটে ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম।

‎উদ্ধার জেলেরা হলেন, সুলতান আহমদ, নুর কবির, কবির আহমদ, আলী হোসেন, সোনা মিয়া গফুর আলম ও আব্দুল আমিন মাঝি।

‎টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, টেকনাফ সদরের নতুন পল্লানপাড়ার বাসিন্দা মোহাম্মদ হাশেমের মালিকাধীন ট্রলার এটি। বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে টেকনাফে ফেরার সময় মিয়ানমারের আরাকান আর্মির ধাওয়ায় ট্রলারটি ‘গরা’য় ঢেউয়ের কবলে পড়ে ডুবে গেছে। এতে সাতজন জেলে ছিলেন। তারা জীবিত অবস্থা কূলে ফিরে আসতে পারলেও ট্রলারটি ডুবে গেছে। ট্রলারে থাকা কয়েক লাখ টাকার মাছ ও জালসহ অন্যন্য জিনিসপত্র ভেসে গেছে।

‎ট্রলার মালিকের বরাত দিয়ে আবুল কালাম বলেন, শুক্রবার সকালে টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়াপাড়া ঘাট থেকে সাতজন মাঝি-মাল্লাসহ ট্রলারটি সেন্টমাটিন দ্বীপে দক্ষিণে বঙ্গোপসাগরের মাছ ধরতে যায়। বিভিন্ন প্রজাতির কয়েক লাখ টাকার মাছ জালে ধরা পড়ে। সেগুলো নিয়ে টেকনাফে ফিরছিল ট্রলারটি।

‎ট্রলার মালিক মোহাম্মদ হাশেম বলেন, আরাকান আর্মির ধাওয়ায় ট্রলারটি ঢেউয়ের কবলে পড়ে ডুবে গেছে। মাছ,জাল ও অন্যন্য জিনিসপত্র ভেসে গেছে। ট্রলারটি ডুবে রয়েছে। ট্রলারটি বালুতে ঢুকে যাবার পাশাপাশি ঢেউয়ে কবলে পড়ে ভেঙ্গে যেতে পারে। 

‎টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, আরাকান আর্মির ধাওয়ায় এবার মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে বলে শুনেছি।

‎এর আগে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে একটি মাছ ধরার ট্রলারসহ বাংলাদেশি ৭ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

‎এনিয়ে গত ২০ দিনে ৪০ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে রোববার দুটি ট্রলার সহ আরও ১৪ জেলে, শনিবার একটি ট্রলারসহ ১২ জেলে, ১২ আগস্ট  ট্রলারসহ ৫ জেলে এবং ৫ আগস্ট বিহিঙ্গি জাল ও নৌকাসহ ২ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। গত বছরের ডিসেম্বর থেকে  আজ এই পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ২৪৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। 

মন্তব্য (০)





image

রাণীনগরে সরকারের উপহারের নানান উপকরণ বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চেক বিতরণ, চিকিৎসা সামগ্রী ...

image

ফরিদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, জরিমানা

ফরিদপুর প্রতিনিধি : অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য ...

image

দিনাজপুরে পৃথক স্থানে শিশুসহ ২ জনের প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে পৃথক স্থানে শিশুসহ ২ জনের প্র...

image

আমার কাছে মাদকসেবী বিক্রেতা সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাজদের ...

পাবনা প্রতিনিধি : মাদক বিক্রি, সেবন এবং এদের পক্ষে স্থানীয়ভা...

image

চকবাজারে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত পিস্তল উদ্ধার ...

ফরিদপুর প্রতিনিধি : রাজধানীর চকবাজার মডেল থানা এলাকা থেকে পর...

  • company_logo