• সমগ্র বাংলা

‎উলিপুরে নাশকতার গোপন বৈঠক, আ.লীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলার দূর্গম চরাঞ্চলে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম(৬২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎রোববার (২৪ আগস্ট) বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও উলিপুর থানা পুলিশের যৌথ অভিযানে কুড়িগ্রাম শহরের কলেজ মোড় থেকে আ.লীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি'র ওসি বজলার রহমান।

‎পুলিশ জানায়, উপজেলার দুর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চরে গোপন বৈঠক করে ফ্যাসিস্ট আওয়ামীলীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করছিলো উলিপুর পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম সহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছিলে জাহাঙ্গীর আলম সহ আওয়ামীলীগের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

চকবাজারে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত পিস্তল উদ্ধার ...

ফরিদপুর প্রতিনিধি : রাজধানীর চকবাজার মডেল থানা এলাকা থেকে পর...

image

সাতকানিয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ার আলোচ...

image

নীলফামারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হ...

image

ক্যাম্পে রোহিঙ্গা নেতা সৈয়দ উল্লাহ সংবর্ধিত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা কমিউনিটির নে...

image

চাটমোহরে একদিনে ১৪ জন মাদক কারবারী ও জুয়ারু গ্রেফতার

পাবনা প্রতিনিধিঃ মাদকদ্রব্য বিক্রেতা ও সেবনকারীদের বিরু...

  • company_logo