• খেলাধুলা

সুয়ারেজের জোড়া পেনাল্টিতে মেসিবিহীন মায়ামির জয়

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : চোটের কারণে টানা ১৫ দিন বাইরে থাকার পর ফিরলেও আবারও অস্বস্তি অনুভব করায় বিশ্রামে ছিলেন লিওনেল মেসি। তবে তাকে ছাড়াই জয় পেয়েছে ইন্টার মায়ামি। লিগস কাপের কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজের জোড়া পেনাল্টি গোলেই মেক্সিকান ক্লাব টাইগ্রেসকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মায়ামি।

চেজ স্টেডিয়ামে ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন সুয়ারেজ। নির্ভুল শটে ডানপাশের নিচের কোন দিয়ে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। তবে বিরতির ঠিক আগে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানোকে। ফলে ডাগআউটে থাকতে না পেরে বাকি সময় সহকারী কোচকে ফোনে নির্দেশনা দেন তিনি।

৬৭ মিনিটে অ্যাঞ্জেল কোরেয়ার গোলে সমতায় ফেরে টাইগ্রেস। কিন্তু শেষ মুহূর্তে আবারও ভরসা দেন সুয়ারেজ। ৮৯ মিনিটে দ্বিতীয়বারের মতো পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন তিনি।

অবশেষে ২-১ ব্যবধানে জিতে লিগস কাপের শেষ চারে জায়গা করে নিয়েছে মায়ামি। ওরল্যান্ডো সিটি ও তালুকার যেকোনো একটি দলের সঙ্গে তারা সেমিতে লড়বে।

 

মন্তব্য (০)





image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

  • company_logo