• খেলাধুলা

‎ফুটবল ম্যাচ চলাকালে খেলার মাঠে বজ্রপাত, খেলোয়াড় নিহত

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডে ফুটবল ম্যাচ চলাকালে খেলার মাঠে বজ্রপাতের ঘটনায় এক খেলোয়াড় নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আর ৯ জন জন। গতকাল বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নারাথিওয়াতে ঘটেছে এ ঘটনা।

‎থাই সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ জানিয়েছে, গতকাল বুধবার নারাথিওয়াতের সান্তিফাপ স্টেডিয়ামে আঞ্চলিক ফুটলের আসর গোলোক কাপ রিজিওনাল টুর্নামেন্টের একটি ম্যাচ চলছিল। ম্যাচের সময় প্রবল বৃষ্টি হচ্ছিল সেই স্টেডিয়ামে। সেই বৃষ্টির মধ্যেই হঠাৎ মাঠে বজ্রপাাত হয় এবং এতে সাফওয়ান আওয়ে নামের ২৪ বছর বয়সী এক খেলোয়াড় ঘটনাস্থলেই নিহত হন।

‎এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন মালয়েশীয় খেলোয়াড়ও আছেন। আহতদের অনেকের শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। বজ্রপাতের পর ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে।

‎বর্ষাকালে থাইল্যান্ডে বজ্রপাত একটি নিয়মিত দুর্যোগ। এ কারণে দেশটির সরকারের পক্ষ থেকে নিয়মিতই বৃষ্টিপাতের সময় লোকজনকে বাইরে বের না হওয়া বিষয়ক সতর্কবার্তা দেওয়া হয়।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo