ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে কোণঠাসা করে দিয়ে চালকের আসনে চলে এসেছে বাংলাদেশ। তাতে জয়ের সম্ভাবনাও মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে একটু একটু করে। সেটা তানজিদ হাসান তামিমও অকপটে স্বীকার করে গেছেন চা বিরতির সময়ে দেওয়া এক সাক্ষাৎকারে। এবার অস্ট্রেলিয়ার সম্প্রচারকারী প্রতিষ্ঠান ফক্স স্পোর্টসের ভবিষ্যদ্বাণীও বলছে, বাংলাদেশ হারিয়ে দেবে অস্ট্রেলিয়াকে।
দ্বিতীয় দিনে আজ বাংলাদেশ রান তুলেছে ২৫৫, উইকেট খুইয়েছে ৫টি। তবে দিনভর বাংলাদেশই ছিল শ্রেয়তর দল। আগের দিনের তুলনায় অজি বোলাররা আজ ভালো লাইনেই বল করেছেন। তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্তরা সেসব ভালোভাবেই সামলেছেন। তারই যোগফল দিনশেষের এই অবস্থান।
এই জায়গাটা প্রথম দিনের শেষেই অবশ্য তৈরি করেছিল বাংলাদেশ। হাসান মাহমুদের ৬ উইকেট আর পেসারদের দাপটে ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর দিন শেষ করেছিল ১ উইকেটে ৯৬ রান তুলে।
আজ দিনের শুরুটাও ভালোই করে দলটি। মুমিনুলের উইকেটটা অবশ্য খোয়ায় দলীয় ১৩৮ রানে। তার কিছু পরেই এই ভবিষ্যদ্বাণী করে ফক্স স্পোর্টস। বাংলাদেশের রান ছিল তখন ২ উইকেটে ১৪৭; ঠিক তখন স্ক্রিনে ভেসে ওঠে এই ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা ৪৩ শতাংশ, আর বাংলাদেশের সম্ভাবনাটা ৫৬ শতাংশ। বাকি ১ শতাংশ সম্ভাবনা আছে এই ম্যাচ ড্র হওয়ার।-6a7ed61bc2d26.jpg)
এই ভবিষ্যদ্বাণী যখন করা হলো, তখনও বাংলাদেশ লিড নেয়নি ম্যাচে। পিছিয়ে ছিল আরও ৫১ রান। সফরকারীরা এরপর সে রান তো টপকেছেই, গুণে গুণে যোগ করেছে আরও ১৫৩ রান।
দ্বিতীয় দিনের শুরুর সেশনে যদি জেতার সম্ভাবনাটা ৫৬ শতাংশ থাকে বাংলাদেশের, তাহলে এমন একটা দিন কাটানোর পর সম্ভাবনাটা কোথায় গিয়ে দাঁড়াবে? হিসেবটা আপনিই কষে নিন নাহয়!
স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...
স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...
নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...
স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

মন্তব্য (০)