• প্রশাসন

‎১৫ আগস্ট ঢাকায় ফানুস ওড়ানো নিষিদ্ধ

  • প্রশাসন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীর মহানগর এলাকায় একদিনের জন্য যেকোনো ধরনের ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ।
‎
‎বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি বলছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ক্ষমতাবলে ১৪ আগস্ট রাত ১১টা থেকে ১৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় যেকোনো প্রকার ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হলো।
‎
‎পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সবাইকে এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন। তবে গণবিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার কোনো কারণ উল্লেখ করা হয়নি।
‎
‎গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬)-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১৪ আগস্ট রাত ১১টা হতে ১৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় যেকোনো প্রকার ফানুস উড়ানো নিষিদ্ধ করা হলো। নগরবাসীকে এ সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
‎
‎সাধারণত বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট নির্বিঘ্নে উদযাপনের জন্য পুলিশের পক্ষ থেকে ফানুস, পটকা কিংবা আতশবাজি ব্যবহার না করার নির্দেশনা থাকে। তবে ওই নির্দেশনা মানার ক্ষেত্রে বরাবর অনীহাই দেখা গেছে।

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo