ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের ৪ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
উপসচিব মো. মাহবুবুর রহমান সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের শিক্ষানবিশ চার সহকারী পুলিশ সুপারকে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, ১৯৮১ এর বিধি ৬(২)এ মোতাবেক সরাসরি চাকরি থেকে অপসারণ করা হলো।
অপরসারণ হওয়া চার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হলেন— শের শাহ্, শোভন কুমার বিশ্বাস, মো. রওশন জামিল এবং আশফাক ফেরদৌস।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...
নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...
নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

মন্তব্য (০)