ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীর ইসিবি চত্বরের পাশে দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এক ক্রাইম প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মহিদুল ইসলাম বলেন, হামলায় জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
প্রাথমিকভাবে জমি দখলকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
এর আগে, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ইসিবি চত্বরের পাশে দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজে সশস্ত্র একদল দুর্বৃত্ত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, শতাধিক মুখোশধারী ব্যক্তি কয়েকটি পিকআপ ভ্যানে করে সেখানে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও ভাঙচুর চালায়।
এ সময় হাউজিং প্রকল্পের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর, কয়েকজনকে মারধর ও মূল্যবান সামগ্রী লুটের অভিযোগ রয়েছে। হাউজিং কর্তৃপক্ষের দাবি, তাদের অফিস থেকে প্রায় এক কোটি টাকা লুট করা হয়েছে। একই ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও হামলা ও ভাঙচুর করা হয়।
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...
নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...
নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

মন্তব্য (০)