ছবিঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে পদায়ন করা হয়।
নতুন পদে যোগদানের আগে তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।
ডিআইজি মো. আশিক সাঈদ বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার এবং পুলিশ সদর দপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শকসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
গাজীপুরের শিল্পাঞ্চলসহ সামগ্রিক এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও পুলিশের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নিউজ ডেস্কঃ কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবি...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী ও শেরে ব...
নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বি...
নিউজ ডেস্কঃ শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পোশ...

মন্তব্য (০)