• সমগ্র বাংলা

গাইবান্ধায় দুই সন্তানের বাবাকে নাবালক শিশু দেখিয়ে কারাগার থেকে জামিন

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় ২৫ বছরের যুবক ও দুই সন্তানের জনক হ্যাকার জালিয়াতির মুলহোতা পলাশ রানাকে শিশু পলাশ মিয়া নামের জন্ম সনদ দেখিয়ে  কারাগার থেকে জামিনেমুক্তির ঘটনায়  তোলপাড় চলছে আদালত পাড়ায় । 

 গেল  ১৫ জুলাই  সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুরে শ্বশুর মশিউর রহমানের বাড়ী থেকে হ্যাকার চক্রের মাষ্টার মাইন্ড পলাশ রানা সহ ৪ জনকে সরকারি ভাতা হ্যাক করে অর্থ আত্নসাতের অপরাধে আটক করে। আটককৃতদের কারাগারে প্রেরণ করে আদালত এবং চলতি মাসের ১২ তারিখে আসামীদের ধার্য তারিখ নির্ধারন করা হয়।ধার্য তারিখে অন্যান্য আসামীদের উপস্থিত করা হলেও অনুপস্থিত থাকে পলাশ রানা । এসময় জানা যায় আসামি পলাশ রানা গেল ৩ তারিখে নারী শিশু আদালত থেকে জামিন নিয়ে কারাগার থেকে বের হয়েছে। এমন বিষয়ে হতবাক আদালত পাড়ার আইনজীবীরা। নথিপত্রে দেখা যায় পলাশ রানাকে পলাশ মিয়া নামের জন্ম সনদে তাকে শিশু দেখিয়ে জামিন করানো হয়েছে। এমন জাল জালিয়াতির তদন্ত ও বিচার দাবি করেন আইনজীবীরা। 

এদিকে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দায়িত্ব প্রাপ্ত পিপি আবু বকর সিদ্দিক ছানা বলেন, নারী শিশু আদালতে যুবককে শিশু দেখিয়ে জামিন করানোর বিষয়ে কিছুই জানি।

আসামী পক্ষের আইনজীবী এ্যাড শেফাউল ইসলান রিপন  নিজেকে নির্দোষ দাবি করে যথার্থ প্রক্রিয়ায় তার মক্কেলের জামিন হয়েছে বলে জানান।

জেলা বারের সিনিয়র আইনজীবীরা জাল জালিয়াতির সাথে সম্পৃক্তদের বিচার দাবি জানিয়েছেন। 

মন্তব্য (০)





image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

১

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৩

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

image

স্ত্রী হত্যার পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদণ্ড আরেকজনের ...

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্ত্রী হত্যা পৃথক দুই মাম...

image

৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

৫

জামালপুর প্রতিনিধি: গ্যাস সংকটে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর জ...

  • company_logo