• সমগ্র বাংলা

লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ ইন করেছে বিএসএফ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি:: আজ বুধবার ভোররাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ ইন করেছে ভারত। বুড়িমারী সীমান্তের ৮৩৮ নম্বর পিলারের নিকট দিয়ে তাদের বাংলাদেশে পাঠায় ৯৮ বিএসএফের বিশবাড়ি ক্যাম্পের সদস্যরা। এ সময় বিজিবির টহল দল বাংলাদেশের অভ্যন্তরে মাছিরবাড়ি নামক স্থান হতে তাদের আটক করে। আটককৃতরা হলেন মৃত ইমান আলী বিশ্বাস এর পুত্র মোঃ মোশারফ হোসেন (৫০), এবং মোশারফ হোসেনের পুত্র মোঃ রাব্বি (২৬), মোহাম্মদ নাহিদ হোসেন (২৪), মোঃ সজিব আলী (১৬) ও মোশারফ হোসেনের স্ত্রী পারভিন বেগম (৪০), মৃত ইমান আলীর স্ত্রী কোহিনুর নেছা (৭০) মোহাম্মদ রাব্বির স্ত্রী মোছাঃ বর্ষা (২২)ও রাব্বির শিশু সন্তান মোছাঃ জয়া (৩বছর)। এরা সকলেই বাংলাদেশের নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের নাগরিক। তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করে আসছিল। আটককৃতদের পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃতরা পাটগ্রাম থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

মন্তব্য (০)





image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

১

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৩

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

image

স্ত্রী হত্যার পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদণ্ড আরেকজনের ...

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্ত্রী হত্যা পৃথক দুই মাম...

image

৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

৫

জামালপুর প্রতিনিধি: গ্যাস সংকটে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর জ...

  • company_logo