ছবিঃ সংগৃহীত
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার তিনবারের সাবেক মেয়র এবং পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৯ টায় ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোডের এলাকার স্কাইমুন টাউয়ার নিজ বাসা থেকে তাঁকে আটক করে পুলিশ। পরদিন মঙ্গলবার (১২ আগস্ট) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের ও সাবেক সদস্য ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার থানার অফিসার ইনচার্জ মো. শিবিরুল ইসলাম নিশ্চিত করেছেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় হাবিবুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় নতুন কোনো মামলা নেই। তবে পুরনো মামলাগুলোর সঙ্গে হাবিবুর রহমান হাবিবের সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে এবং তা প্রমাণিত হলে সেসব মামলাতেও তাঁর নাম যুক্ত করা হবে।
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...
গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্ত্রী হত্যা পৃথক দুই মাম...
জামালপুর প্রতিনিধি: গ্যাস সংকটে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর জ...

মন্তব্য (০)