• সমগ্র বাংলা

রাণীনগরে জাতীয় যুব দিবস উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁর রাণীনগরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে।

দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে তা উপজেলার প্রধান প্রধান স্থান পদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং শপথ বাক্য পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভ’মি) শেখ নওশাদ হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা যুব কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো: রায়হান, প্রশাসনের অন্যান্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।

এসময় যুব অধিদপ্তরের বিভিন্ন বিভাগ থেকে পাওয়া কারিগরি প্রশিক্ষণকে বাস্তবে প্রয়োগের মাধ্যমে নিজেদের আত্মসাবলম্বী করার প্রতি আহ্বান জানান বক্তারা। দেশের বেকার সমস্যাকে দূর করে বিভিন্ন কর্মসংস্থানের খাত সৃষ্টি করে আসছে যুব উন্নয়ন অধিদপ্তর। তাই নিজেদের বেকার না রেখে যুব অধিদপ্তরের বিভিন্ন কর্মমুখি প্রশিক্ষণ গ্রহণ করে উদ্যোক্তা হিসেবে নিজেসহ আরো বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সবাইকে মনযোগী হওয়ার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা ও শপথ বাক্য পাঠ শেষে উপজেলার ১০জন পুরুষ ও ১৫জন মহিলাদের মাঝে যুব ঋণের ২৯লাখ ৫০হাজার টাকার চেক এবং যুব অধিদপ্তর থেকে বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ গ্রহণ করা প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র তুলে দেয়া হয়।

মন্তব্য (০)





image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

১

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৩

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

image

স্ত্রী হত্যার পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদণ্ড আরেকজনের ...

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্ত্রী হত্যা পৃথক দুই মাম...

image

৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

৫

জামালপুর প্রতিনিধি: গ্যাস সংকটে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর জ...

  • company_logo