• সমগ্র বাংলা

পটুয়াখালী-বাউফল মহাসড়কে ৩ কিলোমিটারে শতাধিক গর্ত, ঝুকি নিয়ে চলাচল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী-বাউফল অঞ্চলিক মহাসড়কে ৩ কিলোমিটার রাস্তা পাড় হতে শতাধিক গর্ত পাড় হয়ে জেলা সদর ও ঢাকা যেতে হচ্ছে। দূর্ঘটনা ঝুঁকি নিয়ে ওই রাস্তটি পাড় হতে হয় সকল যানবাহন। ঝুঁকিতে রয়েছে ঢাকার সাথে যোগাযোগে ঢাকা-দশমিনা- বাউফল ঢাকা- গলাচিপাগামী যাতীবাহী বাস। অহরহ ঘটছে দূর্ঘটনা। পীচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে রাস্তার মাঝখানে। সেসব গর্তে বৃষ্টির পানি জমে একেকটি নালা বা পুকুরের মত সৃষ্টি হয়েছে পুরো রাস্তা জুড়ে।

সরেজমিনে দেখাগেছে, বাউফল-পটুয়াখালী অঞ্চলিক মহাসড়কে বাউফলসহ দশমিনা ও গলাচিপা উপজেলার প্রায় ১৫ লাখ মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি। সেকারণে সড়কটি অত্যান্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রতিদিন কয়েক হাজার মানুষের জাতায়াত সড়কটিতে। চলে নানা ধরনের যানবাহন। অটো-রিক্সা, অটো বাইক, মোটরবাইক, টেক্সি, প্রাইভেট, মিনিট্রাক, ভারি ট্রাক ও ঢাকাগামী বিভিন্ন পরিবহনের গাড়ি। সবচেয়ে বেহাল দশার সৃষ্টি হয়েছে উপজেলার নওমালা ইউনিয়নের ভাঙ্গাব্রীজ থেকে আদাবাড়িয়া ইউনিয়নের মিল ঘর পর্যন্ত ৩ কিলোমিটার এলাকায় শতাধিক গর্তের কারণে যানবাহন চলাচলে প্রায় অচল অবস্থা। প্রায় প্রতিদিন যাত্রীবাহি বাস আটকে যায় সড়কের মাঝখানে। ফলে কোন কোন সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কয়েকটি গর্তে বাস থেকে সব যাত্রী নামিয়ে সড়কে গর্ত অতিক্রম করতে হয়। গর্ত পাড় হয়ে আবার যাত্রী গাড়িতে উঠিয়ে চলাতে হয়।

সরেজমিনে দেখা গেছে, গত  মাল বোঝাই একটি ট্রাক রাস্তার মাঝখানে একটি গর্তে পরে আটকে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ট্রাকটি উদ্ধার করা হয়। এসময় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। একই সড়কের সোলাবুনিয়া বাজারে চেয়াম্যান পরিবহনের একটি বাস রাস্তার মাঝের গর্তে পরে আটকে যায়। পরে যাত্রী নামিয়ে স্থানীয়দের সহায়তায় বাসটিকে উদ্ধার করা হয়। এসময় বাসটি সামনের অংশ পুরো ভেঙ্গে যায়। একই বাস ছিদ্দিকের বাজার নামক একটি স্থানে আবরও আটকে যায় এবং একই ভাবে বাসটিকে উদ্ধার করা হয়। এতে ব্যপক ভোগান্তিতে রয়েছেন সাধারণ যাত্রীরা। অনেক বাস ওই রুটে চলাচল বন্ধ করে দিয়েছেন। সাকুরা পরিবহনের বাসগুলো প্রায় ৩০/৪০ কিলোমিটার রাস্তা ঘুরে বাউফল উপজেলা সদর হয়ে যেতে বাধ্য হচ্ছেন। গত কাল সোমবার বার সকালে আসুরীহাট বাজারের একটি গর্তে বৃষ্টির পানি জমে চলাচল বন্ধ হয়ে যায়।

চেয়ারম্যান পরিবহনের যাত্রী নাসরিন জাহান প্রতিবেদককে বলেন, ‘আমি মায়ের অসুস্থতার জন্য ঢাকা যাচ্ছি। এর্পন্ত ৩ স্থানে বাস থেকে নেমে বাহিরে দাড়িয়েছি। এখন তো বাস আটকে আছে দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ দাড়িয়ে আছি। কখন ঢাকাতে পৌঁছবো কোন ঠিক নেই। রাস্তার গর্তগুলো অন্তত ইট ফেলে ভরাট করে দিলে অন্তত দূর্ঘটনা এড়িয়ে চলতে পারতাম।

অটোড্রইভার মমিন হাওলাদার বলেন, এপর্যন্ত ১০টিরও বেশি গর্ত আমাদের নিজস্ব অর্থায়নে ইট দিয়ে ভরাট করে দিয়েছি। বর্ষার কারণে প্রতিদিন নতুন নতুন গর্ত সৃষ্টি হচ্ছে। ভরাট করা গর্তগুলো আবার ইট উঠে যায়। 

স্থানীয়দের দাবি, বাস চলাচলের কারণে রাস্তাটি ব্যপক ক্ষতি হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে অচিরেই রাস্তটিতে স্থায়ী ভাবে চলাচল বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে সত্যতা স্বীকার করে জেলা নির্বাহী প্রকৌশলী মো. হোসেন আলী মীর বলেন, ‘আমরা ওই রাস্তার জন্য জরুরী ভিত্তিতে কাগজ-পত্র ঢাকা পাঠিয়েছি। আগামী সপ্তাহে হয়তো টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে।

মন্তব্য (০)





image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

১

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৩

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

image

স্ত্রী হত্যার পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদণ্ড আরেকজনের ...

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্ত্রী হত্যা পৃথক দুই মাম...

image

৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

৫

জামালপুর প্রতিনিধি: গ্যাস সংকটে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর জ...

  • company_logo