ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি::লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর এলাকার বাঁশকল থেকে মেডিকেল পর্যন্ত খানাখন্দে ভরা সড়কটি সংস্কার দাবিতে সোমবার স্থানীয় বাসিন্দাদের আয়োজনে সকালে ২ ঘন্টা ব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এতে ওই পথ দিয়ে যাতায়াতকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, আমদানি-রপ্তানিকারকসহ এলাকার লোকজন মানববন্ধনে অংশ নেন।
স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘ ১৫ বছর ধরে অজ্ঞাত কারণে সড়কটি সংস্কার না হওয়ায় নিয়মিত দূর্ঘটনা ঘটছে। পাশাপাশি স্থলবন্দরে আমদানি-রপ্তানিতেও এর বিরূপ প্রভাব পড়ছে।
মানববন্ধন চলাকালে পাটগ্রাম-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পাটগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...
গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্ত্রী হত্যা পৃথক দুই মাম...
জামালপুর প্রতিনিধি: গ্যাস সংকটে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর জ...

মন্তব্য (০)