• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখার উদ্দেশ্যে রবিবার সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও ঈশ্বরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৬ শতাধিক বিভিন্ন প্রজাতের ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেন।

এসময় সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন বলেন, শহীদদের স্বপ্ন ছিল একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা একদিকে যেমন তাঁদের স্মৃতিকে চির জাগরুক করে রাখতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ যে অপরিহার্য ভূমিকা পালন করবে, সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

কর্মসূচির বিশেষ অংশ হিসেবে সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন বিদ্যালয় প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থানে উপজেলার পাঁচজন শহীদের স্মৃতি স্মরণে চারা রোপণ করেন। এই বৃক্ষরোপণ শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেবে।

বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ মোফাজ্জল হোসেন টিপু, সাইফুল ইসলাম চকদার ঝুলন, পৌর বিএনপির সভাপতি সাইদুল হক, উপজেলা যুবদল নেতা সাইফুল সরকার, ফরিদ উদ্দিন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মোবারক হোসেন, ছাত্রদল নেতা নাজমুল হোসেন সোহাগ, জিকরুল হাসান জিকু প্রমুখ।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo