• সমগ্র বাংলা

ফরিদপুরে বাইসাইকেলের সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর  প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুরে বাইসাইকেলের সাথে ধাক্কায় নাজিম মোস্তফা নোবেল মুন (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মুন উপজেলার সদর ইউনিয়নের সতেররশি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

রোববার  (১০ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  দুপুরে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে ভাঙ্গা উপজেলার ডাক্তার বাজার এলাকায় একটি বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে আটরশি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হঠাৎ এ মৃত্যুর ঘটনায় মুনের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য (০)





image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

১

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

image

স্ত্রী হত্যার পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদণ্ড আরেকজনের ...

২

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্ত্রী হত্যা পৃথক দুই মাম...

image

৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

৩

জামালপুর প্রতিনিধি: গ্যাস সংকটে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর জ...

image

বিএনপি নেতা ফজলুল হক বাগমার নয়নের মৃত্যু

৪

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউ...

image

দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবি অধ্যাপক ড. বাহা...

৫

বাকৃবি প্রতিনিধি: দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা...

  • company_logo