• সমগ্র বাংলা

ফরিদপুরে হাউজিং স্টেট থেকে এক তরুণীর লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের হাউজিং স্টেট এলাকা থেকে মিম নামে (৩০) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার  তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই তরুনীর বাড়ি শরীয়তপুর জেলায়। সে শহরের হাউজিং স্টেটে স্বামীকে নিয়ে ভাড়া থাকতো। তার স্বামীর নাম মাজেদ। তার বাড়ি বোয়ালমারী উপজেলায়। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। 

স্থানীয়রা জানায়, শনিবার  শহরের হাউজিং স্টেটের একটি বাড়ির বাড়িয়ালা তার ভাড়াটিয়ার ঘরে মিম এর লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ টি উদ্ধার করে। তারা আরো জানান, ওই মেয়েটি বিউটি পার্লারে কাজ করত।‌ সকালে তার স্বামীর দুই বন্ধু এসে ওই তরুণী কে খুঁজতে থাকে। এ সময় বাড়িওয়ালার বিষয়টি সন্দেহ হলে সে ওই ঘরে গিয়ে লাশ দেখতে পায়। 

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ধারণা করা হচ্ছে দুদিন আগে তাকে মারা হয়। লাশটি কিছুটা পচন ধরেছে। এ ব্যাপারে  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

 

মন্তব্য (০)





image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

১

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

image

স্ত্রী হত্যার পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদণ্ড আরেকজনের ...

২

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্ত্রী হত্যা পৃথক দুই মাম...

image

৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

৩

জামালপুর প্রতিনিধি: গ্যাস সংকটে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর জ...

image

বিএনপি নেতা ফজলুল হক বাগমার নয়নের মৃত্যু

৪

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউ...

image

দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবি অধ্যাপক ড. বাহা...

৫

বাকৃবি প্রতিনিধি: দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা...

  • company_logo