• সমগ্র বাংলা

দুমকিতে পুলিশের অভিযানে ৬৫০ পিচ ইয়াবাসহ জিয়া নামক যুবক আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দুমকিতে পুলিশের অভিযানে ৬৫০ পিচ ইয়াবাসহ মোঃ জিয়াউর রহমান জিয়া (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।

দুমকি থানার এসআই নুরুজ্জামান, এএসআই দুলাল মিয়া ও সঙ্গীয় ফোর্সের যৌথ অভিযানে

শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে পায়রা সেতুর টোল প্লাজায় চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়েছে।

আটক জিয়াউর রহমানের পিতা খুকু হাওলাদার মনির। তার স্থায়ী ঠিকানা কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডের সুগন্ধা লাইট হাউস এলাকা। বর্তমানে তিনি পটুয়াখালী সদর উপজেলার পিয়ারপুর মৌকরন গ্রামে বসবাস করছেন।

এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকালই পুলিশ বাদী মামলা করে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, গ্রেফতারকৃত জিয়াউর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলছে।

মন্তব্য (০)





image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

১

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

image

স্ত্রী হত্যার পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদণ্ড আরেকজনের ...

২

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্ত্রী হত্যা পৃথক দুই মাম...

image

৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

৩

জামালপুর প্রতিনিধি: গ্যাস সংকটে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর জ...

image

বিএনপি নেতা ফজলুল হক বাগমার নয়নের মৃত্যু

৪

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউ...

image

দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবি অধ্যাপক ড. বাহা...

৫

বাকৃবি প্রতিনিধি: দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা...

  • company_logo