• সমগ্র বাংলা

ফরিদপুরে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎ফরিদপুর প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলার আসামি ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাছির কে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর পৌনে দুইটার সময় ঢাকার একটি মসজিদে জুম্মার নামাজ শেষে বের হওয়ার সময় ডিবি পরিচয়ে ৭/৮ জন লোক তাকে আটক করে। আটকের পর রাতেই নাসিরকে ফরিদপুর কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়।

‎শনিবার দুপুরে তাকে ফরিদপুরের আদালতে তোলা হলে আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

‎এ বিষয়ে ফরিদপুর কোর্ট পুলিশের পরিদর্শক নাজনীন আক্তার জানান, গত ২০২৪ সালের ১০ই অক্টোবর বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে। এই মামলার প্রধান আসামী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন এই মামলার জি আর নং ৬০৭/২৪।

‎এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে নাসিরকে একটি গাড়ির ভিতর বসিয়ে মারধর করা হচ্ছে। আর এই ভিডিও ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

‎উল্লেখ্য, গোলাম মোঃ নাসিরের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র- জনতার উপর হামলার অভিযোগসহ স্থানীয় কোতয়ালী থানায় গত ৫ আগষ্ট পরবর্তী দায়েরকৃত কয়েকটি মামলা রয়েছে। তিনি গত ৫ আগষ্টের পর থেকেই পলাতক ছিলেন। তাকে আটকের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে মানববন্ধন ও মিছিল করা হয়।

মন্তব্য (০)





image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

১

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

image

স্ত্রী হত্যার পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদণ্ড আরেকজনের ...

২

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্ত্রী হত্যা পৃথক দুই মাম...

image

৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

৩

জামালপুর প্রতিনিধি: গ্যাস সংকটে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর জ...

image

বিএনপি নেতা ফজলুল হক বাগমার নয়নের মৃত্যু

৪

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউ...

image

দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবি অধ্যাপক ড. বাহা...

৫

বাকৃবি প্রতিনিধি: দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা...

  • company_logo