• সমগ্র বাংলা

মুন্সীগঞ্জে ৫ রাউন্ড পিস্তলসহ আটক ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৫ রাউন্ড গুলিভর্তি একটি পিস্তলসহ শাহ আজিজুর রহমান পলাশ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় চারটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।
‎
‎শনিবার (৯ আগস্ট) ভোরে উপজেলার ইমামপুর ইউনিয়নের ষোলআনী গ্রামে এ অভিযান চালানো হয়। আটক পলাশ ওই গ্রামের শাহ আলমের ছেলে।
‎
‎গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায়- স্যুটার মান্নান হত্যা মামলার আসামি সন্ত্রাসী জুয়েলসহ কয়েকজন চাঁদাবাজির উদ্দেশ্যে ষোলআনী বালুমহালে হামলার পরিকল্পনা করছে। খবরের ভিত্তিতে রাত থেকেই পুলিশের প্রস্তুতি নেওয়া হয়। 
‎
‎ভোরে জুয়েলের বাড়ি ঘেরাও করলে সে ও আরও কয়েকজন পালিয়ে যায়। এ সময় জুয়েলের ঘরে প্রবেশ করে কোমরে গোঁজা লোডেড পিস্তলসহ পলাশকে আটক করা হয়। পিস্তলে তখন ৫ রাউন্ড গুলি ছিল। পরে ঘর তল্লাশি করে একটি রামদা ও তিনটি দা উদ্ধার করা হয়।
‎
‎ওসি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। অভিযানে গজারিয়া থানা পুলিশ ও নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা অংশ নেন।

মন্তব্য (০)





image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

১

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

image

স্ত্রী হত্যার পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদণ্ড আরেকজনের ...

২

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্ত্রী হত্যা পৃথক দুই মাম...

image

৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

৩

জামালপুর প্রতিনিধি: গ্যাস সংকটে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর জ...

image

বিএনপি নেতা ফজলুল হক বাগমার নয়নের মৃত্যু

৪

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউ...

image

দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবি অধ্যাপক ড. বাহা...

৫

বাকৃবি প্রতিনিধি: দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা...

  • company_logo