• সমগ্র বাংলা

উড়াল সেতুর নিচে ঘুমানো নিয়ে বাকবিতন্ডা, ছুরিকাঘাতে যুবক নিহত

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে উড়াল সেতুর নিচে ঘুমাতে যেয়ে দুই ছিনতাইকারীর মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে অপর ছিনতাইকারীর মৃত্যু হয়েছে । এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক। 

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে নিহত মো. জুয়েল রানা (২৫) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায়। 

হত্যাকাণ্ডের সঙ্গে জরিত আটককৃতরা হলেন, রাকিব (২৫) ও মো. রবিন (২৭)। তাদের বিস্তারিত পরিচয় জানাযায়নি।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ জান্নাতুল ফেরদৌস বলেন, জুয়েল নামের ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান , শুক্রবার রাতে মাওনা চৌরাস্তা এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উড়াল সেতুর  নিচে গল্গ ছড়ার চা ঘর নামে একটি অস্থায়ী চায়ের স্টলের পাশে ঘুমাতে যায় কয়েকজন যুবক। সেখানে পুরাতন ব্যানার ফেস্টুন বিছানো নিয়ে নিহত জুয়েল অভিযুক্ত রাকিব রবিনের সঙ্গে বাগবিতণ্ডা হয়। বাকবিতন্ডার একপর্যায়ে রাকিব উত্তেজিত হয়ে জুয়েলের বুকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে প্রথমে তাকে মাওনা চৌরাস্তা এলাকার একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, খবর পেয়ে মাওনা চৌরাস্তা এলাকায় টহলরত পুলিশ অভিযান পরিচালনা করা ঘটনার ৩ ঘন্টার মধ্যে দুজনকে আটক করেছে। এবং একটি রক্ত মাখা ছুড়ি উদ্ধার করা হয়েছে।  তাদের বিস্তারিত পরিচয়ের জন্য অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পাশাপাশি নিহতের স্বজনের খোঁজ খবর নেওয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo