• সমগ্র বাংলা

মাইকে ঘোষণা দিয়ে ঢোল বাজিয়ে ৪ গ্রামবাসীর সংঘর্ষের মহড়া

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদকঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বিদ্যানন্দী মাঠে বৃহস্পতিবার বিকালে ফুটবল খেলায় খেলোয়াড়দের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার সূত্র ধরে শুক্রবার দুপুরে ঢোল বাজিয়ে মাইকে ঘোষণা দিয়ে ৪ গ্রামবাসী একত্রিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের মহড়া দিয়ে সুয়াদি গ্রামের উদ্দেশে রওনা দেয়। কয়েকশ গ্রামবাসী দেশীয় অস্ত্রের মহড়া দেখে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ও আতঙ্ক দেখা দেয়। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এতে বড় ধরনের সংঘর্ষের হাত থেকে গ্রামবাসী রক্ষা পান।

‎গ্রামবাসী জানান, বৃহস্পতিবার বিকালে আলগী ন্যাশনাল উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গ্রামবাসীর মধ্যে ফুটবল খেলা চলছিল। এ সময় সুয়াদি গ্রামের পক্ষে বিল্লাল মাতুব্বরের নেতৃত্বে কয়েকজন খেলোয়াড় এতে বিদ্যানন্দী গ্রামের কয়েকজন ছেলেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

‎এ ঘটনাকে কেন্দ্র করে সুয়াদি গ্রামের লোকজন সুখনি, বিদ্যানন্দী, নোয়াকান্দা ও আউড়াকান্দি গ্রামের কয়েকজন ছেলেকে মারধর করে। তারই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে মাইকে ঘোষণা দিয়ে ৪ গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সুয়াদি গ্রামের উদ্দেশে রওনা দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

‎এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, শুক্রবার দুপুরে সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। কয়েকশ গ্রামবাসী দেশে অস্ত্র নিয়ে সংঘর্ষের মহড়া দিচ্ছিল। আমরা গ্রামবাসীকে বুঝিয়ে শান্ত করেছি।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo