ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত কাঁচা রাস্তা পরিদর্শন ও পানিবন্দী গরীব, অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (৪আগস্ট) দুপুরে সিংগীমারী ইউনিয়নেে ধুবনি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী পরিদর্শন ও ত্রান বিতরণ করেন।
এ সময় বন্যায় ক্ষতিগ্রস্থ বাঁধ ও সড়ক মেরামত করার প্রতিশ্রুতি দেন সেনাবাহিনী।
জানা গেছে, রংপুর সেনানিবাসের জিওসি ৬৬ পদাতিক ডিভিশন এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান লালমনিরহাট জেলার বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে আসেন। পরিদর্শনের শেষে পানিবন্দী গরীব ,অসহায় পরিবারকে ত্রান সামগ্রী হিসেবে চাল, ডাল, লবন, চিনি বিতরন করেন।
এর আগে লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলাধীন করিম উদ্দিন অডিটোরিয়ামে ২৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অস্থায়ী সেনা ক্যাম্প পরিদর্শন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রিয়াজুল কবির, আর্টিঃ ব্রিগেড, কর্নেল মোঃ এমদাদুল ইসলাম ও হাতীবান্ধা উপজেলা ইউএনও মোঃ শামীম মিঞা।
ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শন ও ত্রান বিতরণ শেষে জিওসি বলেন, স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে সাথে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত কাজে সহযোগিতা করবেন।
বাকৃবি প্রতিনিধি: দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহা...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত ...
দিনাজপুর প্রতিনিধি: এসআরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ...
নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...

মন্তব্য (০)