• সমগ্র বাংলা

লালমনিরহাটে মনগড়া কমিটি বাতিলের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি:: স্বৈরাচারের দোসর কর্তৃক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ড গঠনের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে জেলার মুক্তিযোদ্ধাগন। মানববন্ধনে অংশ নেয়া বীরমুক্তিযোদ্ধাগন বলেন,লালমনিরহাটে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের একটি কমিটি রয়েছে। কিন্তু সম্প্রতি স্বৈরাচারের দোসররা সেই কমিটিকে পাশ কাটিয়ে আরো একটি ১১সদস্য বিশিষ্ট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমিটি গঠন করে। যে কমিটিতে বিগত আওয়ামী লীগের ৯জন ও জাতীয় পার্টির ১জন রয়েছে।যা বিতর্কের জন্ম দিয়েছে। তাই জেলার মুক্তিযোদ্ধা সহ সচেতন সমাজ বিতর্কিত এই কমিটি প্রত্যাখ্যান করেছে।এ মানববন্ধনে সভাপতিত্ব করেন ,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলার ভারপ্রাপ্ত জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন আলী,বীর মুক্তিযোদ্ধা মোঃ এন্তাজুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ , বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগন। পরে স্বঘোষিত ও বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে লালমনিরহাট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধাগন।

মন্তব্য (০)





image

দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবি অধ্যাপক ড. বাহা...

১

বাকৃবি প্রতিনিধি: দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা...

image

পঞ্চগড়ে আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহা...

image

পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিলল হলুদের ক্ষেতে ‎

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত ...

image

‎দিনাজপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

৪

দিনাজপুর প্রতিনিধি: এসআরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ...

image

নড়াইলে বিশ্ব বসতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৫

নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...

  • company_logo