• সমগ্র বাংলা

মাইলস্টোন ট্রাজেডি: ফরিদপুরে শিক্ষার্থী রাইসার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ঢাকার উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা মনির কবরে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।

শনিবার (২ আগস্ট) দুপুরে যোহরের নামাজের পর ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাজরা কবরস্থানে স্কোয়াড্রন লিডার মো. জিহাদুল ইসলাম ও ফ্লাইং অফিসার রুদাবা কামালের নেতৃত্বে বিমান বাহিনীর একটি প্রতিনিধিদল পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিলে অংশ নেয়।

এ সময় রাইসার পরিবার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল উপস্থিত ছিলেন। পরে বাজরা শামসুল উলুম মাদ্রাসা ও ইয়াতিমখানার শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ২৮ জুলাই রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে আগুনে দগ্ধ হয়ে রাইসা মনি মৃত্যুবরণ করে।

মন্তব্য (০)





image

দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবি অধ্যাপক ড. বাহা...

১

বাকৃবি প্রতিনিধি: দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা...

image

পঞ্চগড়ে আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহা...

image

পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিলল হলুদের ক্ষেতে ‎

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত ...

image

‎দিনাজপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

৪

দিনাজপুর প্রতিনিধি: এসআরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ...

image

নড়াইলে বিশ্ব বসতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৫

নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...

  • company_logo