• সমগ্র বাংলা

চাটমোহরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরের পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, আফ্রাতপাড়া মহল্লার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শাকিল বিশ্বাস (৩৪) ও মজনু প্রামানিকের ছেলে নাজিম প্রামানিক (৩৫)। 

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে শাকিল বিশ্বাসের বসত ঘরে অভিযান চালিয়ে ৪৩ পিস ইয়াবা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

এসময় আসামিদের আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা হলে আসামিদের শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবি অধ্যাপক ড. বাহা...

১

বাকৃবি প্রতিনিধি: দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা...

image

পঞ্চগড়ে আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহা...

image

পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিলল হলুদের ক্ষেতে ‎

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত ...

image

‎দিনাজপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

৪

দিনাজপুর প্রতিনিধি: এসআরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ...

image

নড়াইলে বিশ্ব বসতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৫

নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...

  • company_logo