• সমগ্র বাংলা

গোপালপুরে কৃষকের কলা গাছ কেটে বিনষ্ট লক্ষাধিক টাকার ক্ষতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বানিপাড়া গ্রামে পারিবারিক শত্রুতার জেরে এক কৃষকের স্বপ্ন মুহূর্তেই ধুলিসাৎ হয়ে গেছে। স্থানীয় কৃষক মোঃ শাহিন তাঁর ৫৬ শতাংশ জমিতে কলার চাষ করেছিলেন। বহু শ্রম ও অর্থ বিনিয়োগ করে গড়ে তোলা এই বাগান একদিনে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৩১ জুলাই বুধবার রাতের আঁধারে কে বা কারা পরিকল্পিতভাবে কলাগাছ কেটে বিনষ্ট করে। এতে কৃষক শাহিনের লক্ষাধিক টাকার ক্ষতি হয়। বাগানের গাছগুলোর বেশিরভাগই ছিল ফল আসার অপেক্ষায়, কেউ কেউ বলছেন বাজারে গেলে প্রতি কাঁদি থেকে ভালো দামে বিক্রি হতো।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. শাহিন জানান, আমার সব শেষ। বহু কষ্টে চারা লাগাইছিলাম, সার, পানি, সময় দিয়া পরিচর্যা করছিলাম। হঠাৎ একরাতে সব শেষ। আমি এখন নিঃস্ব।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় কৃষক ও প্রতিবেশীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেছেন।

এ বিষয়ে হেমনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ওমর হোসেন মিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এভাবে কৃষকের কষ্টার্জিত ফসল বিনষ্ট করার ঘটনা শুধু একটি পরিবার নয়, গোটা সমাজের জন্যই উদ্বেগজনক বার্তা বহন করে। দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

মন্তব্য (০)





image

দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবি অধ্যাপক ড. বাহা...

১

বাকৃবি প্রতিনিধি: দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা...

image

পঞ্চগড়ে আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহা...

image

পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিলল হলুদের ক্ষেতে ‎

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত ...

image

‎দিনাজপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

৪

দিনাজপুর প্রতিনিধি: এসআরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ...

image

নড়াইলে বিশ্ব বসতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৫

নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...

  • company_logo