• সমগ্র বাংলা

গোপালপুরে আহতদের দেখতে হাসপাতালে আব্দুস সালাম পিন্টু, দিলেন আর্থিক সহায়তা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা বাজারে শতবর্ষী বটগাছ ধসে পড়ে আহত ১৭ জনের মধ্যে বেশ কয়েকজন এখনো গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহতদের দেখতে শুক্রবার সকালে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান টাঙ্গাইল-২ আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদুজ্জামান মন্টু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, গোপালপুর পৌর বিএনপি'র সভাপতি খালিদ হাসান উথান হাসান, শহর বিএনপি সাধারণ সম্পাদক চান মিয়া, এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি অন্যান্য নেতৃবৃন্দ।

তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আহত প্রত্যেককে ব্যক্তিগতভাবে আর্থিক অনুদান প্রদান করেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

আব্দুস সালাম পিন্টু বলেন, দুর্ভাগ্যজনক এই ঘটনায় আমি খুবই মর্মাহত। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করছি, যাতে আহতরা যথাযথ চিকিৎসা পায় এবং তাদের পাশে থাকার জন্য আমরা প্রস্তুত।

তার এই মানবিক উদ্যোগে স্থানীয় এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বলেন, এমন দুঃসময়ে পাশে থাকা সত্যিকার নেতা হিসেবে তার পরিচয় তুলে ধরে।

উল্লেখ্য, শিমলা বাজারে বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিন হঠাৎ করে পুরনো একটি বিশাল বটগাছ ভেঙে পড়লে ১৭ জন আহত হন। গোপালপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান। বর্তমানে কয়েকজনের অবস্থা গুরুতর হলেও চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণে রেখেছেন।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo