• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে বিএনপি দুই নেতাকে বহিষ্কারের প্রতিবাদে মানবন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুই নেতাকে বহিস্কারের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। 

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা শহরে এ কর্মসুচি পালন করা হয়। 

মানববন্ধন কর্মসুচি চলাকালে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মীর রাজিউর রহমান আসাদ, আইয়ুব আলী খান, ৮নং বড় বাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ও বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইলিয়াস আলী হৃদয়সহ অনেকেই অভিযোগ করে বলেন, গেল ১২ জুলাই ২০২৫ তারিখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে এ্যাড. মোঃ সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক ড. টি এম মাহবুবুর রহমান নির্বাচিত হন। 

কাউন্সিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের ছোট ভাই ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিন তাদেরকে বিজয় ঘোষনা করেন। তবে ফলাফল ঘোষনায় বিলম্ব হওয়ায় কেন্দ্রের বাইরে জেলার নেতাদের সাথে অনাকাঙ্খিত ঘটনা ঘটে। 

এতেই ক্ষুদ্ধ হয়ে জেলায় গিয়ে কমিটি বাতিলের ঘোষনা দেন। সেই ঘোষনা উপজেলা কমিটি প্রত্যাখ্যান করলে কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে নবনির্বাচিত দুই নেতাকে বহিস্কার করান। যা উপজেলা বিএনপির নেতাকর্মীরা ছাড়াও কেউ মানতে পারছে না। কারন উপজেলা বিএনপির কর্নধার এ্যাড. মোঃ সৈয়দ আলম ও ড. টি এম মাহবুবুর রহমান। তাই তারা ভোটের মাধ্যমে পুনরায় নির্বাচিত হয়েছে। জেলা কমিটির কিছু নেতার তা সহ্য না হওয়ার কারনে আজ দলের ভেতরে এমন পরিস্থিতি সৃস্টি হয়েছে। 

উপজেলা বিএনপির এই দুই নেতা তৃণমুল নেতাকর্মীদের আগলে রেখেছেন ফ্যাসিস্ট আওয়ামীলীগ বিদায় নেয়ার অনেক আগ থেকে। তাদের বিরুদ্ধে এমন সিন্ধান্ত কোনভাবেই মেনে নেয়া হবে না। 

অবিলম্বে তা প্রত্যাহার করে দলের ভাবমুর্তি রক্ষার দাবি জানান নেতারা। অন্যথায়  ঢাকায় বিএনপি পার্টি সামনে কর্মসুচীর হুশিয়ারী উচ্চারণ করেন  বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।

মন্তব্য (০)





image

দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবি অধ্যাপক ড. বাহা...

১

বাকৃবি প্রতিনিধি: দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা...

image

পঞ্চগড়ে আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহা...

image

পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিলল হলুদের ক্ষেতে ‎

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত ...

image

‎দিনাজপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

৪

দিনাজপুর প্রতিনিধি: এসআরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ...

image

নড়াইলে বিশ্ব বসতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৫

নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...

  • company_logo