• সমগ্র বাংলা

চিলমারীতে ওএমএস ডিলার নিয়োগ লটারি সম্পন্ন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ দু’দুবার তারিখ নির্ধারন হলেও খাদ্য বান্ধব এবং ওএমএস ডিলার নিয়োগ উন্মুক্ত লটারী বিভিন্ন কারনে স্থগিত হয়ে যায়। পরে বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনী কুড়িগ্রাম ক্যাম্প টিমের উপস্থিতিতে উন্মুক্ত লটারী সমাপ্ত করেছে উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী, কৃষি অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মিসবাউল হুসাইন, সমাজ সেবা অফিসার, আইসিটি অফিসার, ওসি এলএসডি মোঃ আমজাদ হোসেন প্রমুখ। উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায় খাদ্যবান্ধবে মোট আবেদন পড়েছিল ১৬১টি এর মধ্যে ২১ টি বাতিল হয় এবং ১ জন প্রত্যাহার করে নেয়। ১৩৯ জনের মধ্যে লটারী অনুষ্ঠিত হয়ে নির্ধারিত ১৮জন নির্বাচিত হয়। এবং ওএমএস ডিলারের জন্য ২০ জন আবেদন করলেও ৪ জন প্রত্যাহার করে নেন। পরে লটারীর মাধ্যমে নির্ধারিত ৩ জন নির্বাচিত হয়। এসময় রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, আবেদনকারীসহ বিভিন্ন পেশার মানুষজন উপস্থিত ছিলেন। সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত অনেকে বলেন, সেনাবাহিনীর উপস্থিতে লটারী হওয়ায় সকলে খুশি এবং সকলে প্রসংসা করে উপজেলা নির্বাহী অফিসার কে ধন্যবাদ জানান। 

মন্তব্য (০)





image

দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবি অধ্যাপক ড. বাহা...

১

বাকৃবি প্রতিনিধি: দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা...

image

পঞ্চগড়ে আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহা...

image

পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিলল হলুদের ক্ষেতে ‎

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত ...

image

‎দিনাজপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

৪

দিনাজপুর প্রতিনিধি: এসআরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ...

image

নড়াইলে বিশ্ব বসতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৫

নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...

  • company_logo