ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-১৪ এবং জেলা ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে ৩০ জন চালকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত জামালপুর-মধুপুর হাইওয়ের পুরাতন বাইপাস মোড়ে এ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়।
র্যাব সূত্রে জানা গেছে, অভিযানে যানবাহনের কাগজপত্র, চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স,যানবাহনের ফিটনেস, রুট পারমিট এবং হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের বিষয়গুলো যাচাই করা হয়। এসব ক্ষেত্রে আইন লঙ্ঘনের দায়ে ৩০ জন চালকে জরিমানা করা হয়। ৩০ জনকের কাছে থেকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানটি পরিচালনা করেন র্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম। তাঁকে সহায়তা করেন ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম।
ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বলেন, সড়কে শৃঙ্খলা ফেরানো, দুর্ঘটনা রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।'
বাকৃবি প্রতিনিধি: দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহা...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত ...
দিনাজপুর প্রতিনিধি: এসআরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ...
নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...

মন্তব্য (০)