• অপরাধ ও দুর্নীতি

এস আলমের স্ত্রীসহ ৩০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ভুয়া বিল তৈরি করে ইসলামী ব্যাংকের ৯৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের স্ত্রী ফারজানা পারভীনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদক সহকারী পরিচালক আসাদুজ্জামান বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করেন। এ দিন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। 

এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে জালিয়াতির মাধ্যমে পণ্য কেনাবেচা না করে ভুয়া বিল তৈরি করে ব্যংকের ৯৫০ কোটি আত্মসাত করেন। অন্য আসামিরা হলেন, নাবিল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মার্কেট মাস্টার এনালাইজার চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম, নাবিল গ্রুপের এমডি মো. শাহ আলম, ইসলামী ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ মুনিরুল মওলা, ডিএমডি মুহাম্মদ কায়সার আলী, মো. সিদ্দিকুর রহমান, ইভিপি ও সাবেক শাখা ব্যবস্থাপক মো. মোজাহিদুল ইসলাম, এভিপি ও সাবেক অপারেশন ম্যানেজার মো. কাইয়ুম সিকদার, সাবেক ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ মো. জহুরুল হক, এফএভিপি মো. আব্দুল কাইয়ুম, বিশেষ বিনিয়োগ উইংয়ের ডিএমডি মাহমুদুর রহমান, সাবেক এসভিপি মো. নাজমুল হুদা সিরাজী, ঢাকা সেন্ট্রাল জোনের এফএভিপি মো আলমগীর হোসেন, সিআইডি-১ এর এভিপি মো. কামরুজ্জামান, ডিপি মো. মমতাজউদ্দিন চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ্ উদ্দিন ও এস আলম ভিজিটেবল ওয়েলের এমডি শহিদুল আলম প্রমুখ। 

মন্তব্য (০)





image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

  • company_logo