• সমগ্র বাংলা

যমুনা সার কারখানায় শ্রমিক-কর্মচারী সরবরাহে ঠিকাদার নিয়োগের অভিপ্রায়পত্র প্রেরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : দেশের বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোং লিঃ (জেএফসিএল)-এ দৈনিক হাজিরা ভিত্তিক বিভিন্ন বিভাগ/শাখায় নানাবিধ কাজের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে কারখানা চলাকালীন ২৩৩ জন এবং কারখানা বন্ধকালীন ১৫৯ জন বিভিন্ন ক্যাটাগরীর দৈনিক ভিত্তিক ক্লার্ক/ড্রাইভার সমমান দক্ষ ও অদক্ষ শ্রমিক/কর্মচারী কাজ নাই মজুরী নাই ভিত্তিতে জনবল  সরবরাহের জন্য আহ্বানকৃত দরপত্রের বিপরীতে ঠিকাদার নিয়োগের নিমিত্ত অভিপ্রায় পত্র প্রেরণ করেছে কারখানা কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে দেলোয়ার হোসেন, উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) স্বাক্ষরিত একটি পত্র ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আল-মমিন আউটসোর্সিং সার্ভিসেস লিঃ মেহের টাওয়ার, ৭ম তলা, রুম নং-৩, ১৬৪, বীর উত্তম সি আর দত্ত রোড, হাতিরপুল, ঢাকা-১২০৫ বরাবর প্রেরণ করা হয়েছে।

যমুনা সার কর্তৃপক্ষ সূত্রে জানা যায়,  গত ২৪/১১/২০২৪ খ্রিঃ তারিখে আহ্বানকৃত উন্মুক্ত দরপত্র নং- জেএফসিএল/প্রশাসান/এস্টেট ০৯/৩৮০৩-এর বিপরীতে মের্সাস আল-মমিন আউটসোর্সিং সার্ভিসেস  লিঃ-এর দরপত্রটি সার্বিক মূল্যায়নে বিবেচিত হওয়ায় ১ মাসের হাজিরা ভিত্তিতে সার্ভিস কমিশন শতকরা ৫ ভাগ হারে আগামী ১/৯/২০২৫ খ্রিঃ হতে ৩১/৮/২০২৭ খ্রিঃ পর্যন্ত ২৪ মাসের জন্য দৈনিক ভিত্তিক শ্রমিক সরবরাহের ঠিকাদার নিয়োগ করা হয়েছে। সূত্র মতে, সিডিউল মোতাবেক আগামী ১/৯/২০২৫ খ্রিঃ তারিখ হতে যথারীতি মেসার্স আল-মমিন আউটসোর্সিং সার্ভিসেস লিঃ-কে কাজ শুরু করার অনুমোদন দিয়েছে কারাখানা কর্তৃপক্ষ।

এ বিষয়ে মেসার্স আল-মমিন আউটসোর্সিং সার্ভিসেস লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোমিনুল ইসলাম জানান, মঙ্গলবার যমুনা ফার্টিলাইজার কোং লিঃ কর্তৃক দৈনিক হাজিরা ভিত্তিক জনবল সরবরাহের ঠিকাদার হিসেবে কারখানা কর্তৃপক্ষের অভিপ্রায় পত্র হাতে পেয়েছি। তিনি আরো বলেন- আগামী ১লা সেপ্টেম্বর থেকে আমি যথারীতি কাজ শুরু করবো, ইনশাল্লাহ।


এ ব্যাপারে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফাজ উদ্দিনের সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে তাতে তিনি সাঁড়া দেননি।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo