• সমগ্র বাংলা

রৌমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলায় আরো দুই আসামি গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলায় এজহারভুক্ত আরো ২ জন আসামিকে গাজীপুর জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে মোট গ্রেফতার ৭ জন।

‎পুলিশ জানায়, গত ২৪ জুলাই রৌমারী থানাধীন ভন্দুরচরের প্রত্যন্ত চর এলাকায় জমিজমা সংক্রান্তে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনা ঘটে। এরপর পুলিশ সুপার কুড়িগ্রামের তাৎক্ষণিক নির্দেশে রৌমারী থানা পুলিশের তৎপরতা ও অভিযানে  উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত মামলায় ৫ জন আসামিকে ইতিপূর্বে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২৮ জুলাই রাতে গাজীপুর জেলার শফিপুর এলাকা থেকে আরো ২ জন এজহারভুক্ত আসামি ধলু মিয়া ও দুলালকে গ্রেফতার করে।

‎কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রৌমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকন্ডের ঘটনায় পূর্বে ৫ জন সহ আরো ২ জনকে গাজিপুর জেলা থেকে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশ। এছাড়াও উক্ত মামলার অন্যান্য এজহারভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যহত রেখেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। খুব দ্রুত সময়ের মধ্যেই হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo