• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে আত্মবলিদানকারী বীর শহীদদের স্মরণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখার উদ্দেশ্যে সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন এ উদ্যোগ গ্রহণ করেন। মঙ্গলবার সাবেক সংসদ সদস্য ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন।
‎
‎উদ্বোধন শেষে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে প্রায় ৬ শতাধীক বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেন। এই আয়োজনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ মোফাজ্জল হোসেন টিপু, পৌর বিএনপির সভাপতি সাইদুল হক, উপজেলা তাঁতী দলের সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
‎
‎অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং শহীদদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন বলেন, শহীদদের স্বপ্ন ছিল একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা একদিকে যেমন তাঁদের স্মৃতিকে চিরঞ্জীব করে রাখছি, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ যে অপরিহার্য ভূমিকা পালন করে, সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি করছি।
‎
‎কর্মসূচির বিশেষ অংশ হিসেবে সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থানে উপজেলার পাঁচজন শহীদের স্মৃতি স্মরণে কাঠ বাদামের চারা রোপণ করেন। এই প্রতীকী বৃক্ষরোপণ শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেবে।
‎
‎এই কর্মসূচির প্রধান লক্ষ্য হলো শহীদদের মহান আত্মত্যাগ সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানানো এবং পরিবেশ রক্ষায় তাদের সক্রিয়ভাবে উৎসাহিত করা। তাঁরা দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন যে, এই বৃক্ষরোপণ কর্মসূচি ঈশ্বরগঞ্জের সবুজায়ন ও সামগ্রিক পরিবেশগত উন্নয়নে এক নতুন মাত্রা যোগ করবে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহা...

image

পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিলল হলুদের ক্ষেতে ‎

২

পাবনা প্রতিনিধিঃ পাবনায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত ...

image

‎দিনাজপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

৩

দিনাজপুর প্রতিনিধি: এসআরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ...

image

নড়াইলে বিশ্ব বসতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৪

নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...

image

বক্তব্য শুনলেন না ডিসি, ক্ষোভে দুর্গাপূজার প্রস্তুতি সভা ...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...

  • company_logo