• সমগ্র বাংলা

পূর্বাচলে 'বিশেষ জীববৈচিত্র্য এলাকা'র ভূমি উদ্ধার অভিযান: উচ্ছেদ হবে ১৫৫টি অবৈধ স্থাপনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ রাজধানী লাগোয়া গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাচল নতুন শহর প্রকল্পের সেক্টর ২৪ ও ২৫-এ অবস্থিত ১৪৪ একর সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে ওঠা ঘরবাড়ি উচ্ছেদ অভিযান শুরু করেছে কালীগঞ্জ উপজেলা প্রশাসন।  সোমবার (২৮ জুলাই) সকাল থেকে  ওই এলাকায় যৌথবাহিনীর সহায়তায় অভিযান শুরু করেছে প্রশাসন। 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও বন অধিদপ্তরের অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি সহ সেনাবাহিনী, র্যার, বিজিবি, পুলিশ বাহিনীর সদস্যরা।

সরকারি তথ্য অনুযায়ী, ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ২২(১) ধারা মোতাবেক ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি প্রকাশিত গেজেটের মাধ্যমে পূর্বাচলের ১৪৪.০০ একর ভূমিকে "বিশেষ জীববৈচিত্র্য এলাকা" হিসেবে ঘোষণা করা হয়। এই বনাঞ্চল শালগাছ ও কপিচসহ নানা প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর, যা জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, উক্ত এলাকায় ৪৪ জন ব্যক্তি অবৈধভাবে ১৫৫টি ঘর নির্মাণ করেছেন। পরিবেশ রক্ষা ও সংরক্ষিত এলাকা পুনরুদ্ধারে সরকার এ সকল স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেয়।

পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং আন্তর্জাতিক অঙ্গীকার রক্ষার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে দেশে বনভূমির পরিমাণ মোট ভূখণ্ডের ১৫.৫৮% এবং বৃক্ষাচ্ছাদনের পরিমাণ ২২.৩%। এসডিজি লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে বৃক্ষাচ্ছাদনের হার ২৫% এ উন্নীত করার লক্ষ্যে কাজ করছে সরকার।

বাংলাদেশ সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদে জীববৈচিত্র্য, বন ও বন্যপ্রাণী সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে। সেই ধারাবাহিকতায় সংরক্ষিত বনে বনায়ন, সামাজিক বনায়ন, ভিলেজ ফরেস্ট এবং উপকূলীয় বন সৃজনসহ বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহা...

image

পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিলল হলুদের ক্ষেতে ‎

২

পাবনা প্রতিনিধিঃ পাবনায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত ...

image

‎দিনাজপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

৩

দিনাজপুর প্রতিনিধি: এসআরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ...

image

নড়াইলে বিশ্ব বসতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৪

নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...

image

বক্তব্য শুনলেন না ডিসি, ক্ষোভে দুর্গাপূজার প্রস্তুতি সভা ...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...

  • company_logo