• সমগ্র বাংলা

জলবায়ু ও পরিবেশ রক্ষায় লালমনিরহাটে ইয়ুথ কপ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি:: পরিবেশের ভারসাম্য রোধে জলবায়ু ও পরিবেশ রক্ষায় লালমনিরহাটে ইয়ুথ কপ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে লালমনিরহাট সমাজসেবা কার্যালয়ের হলরুমে এ ইয়ুথ কপ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম। মানবজীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ও এর প্রতিকার নিয়ে আলোচনা করা হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রান্তিক জনগোষ্ঠীর নারী, শিশু সহ বসবাসরত মানুষজন কি ধরনের স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হচ্ছেন তা তুলে ধরেন আয়োজনে অংশ নেয়া তরুণরা।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায় সহ অন্যান্যরা।
বেসরকারি সংস্থা ব্রাইটার্স ও একশানএইডের আয়োজনে এ ইয়ুথ কপে জেলায় কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ সেবা ফাউন্ডেশন,ঝংকার কালচার সংগঠন,রুপান্তর,অদম্য যুব সংগঠন,উদয়ন স্বাবলম্বী সংস্থার দেড় শতাধিক তরুণ তরুণী অংশ নেয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহা...

image

পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিলল হলুদের ক্ষেতে ‎

২

পাবনা প্রতিনিধিঃ পাবনায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত ...

image

‎দিনাজপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

৩

দিনাজপুর প্রতিনিধি: এসআরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ...

image

নড়াইলে বিশ্ব বসতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৪

নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...

image

বক্তব্য শুনলেন না ডিসি, ক্ষোভে দুর্গাপূজার প্রস্তুতি সভা ...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...

  • company_logo