• সমগ্র বাংলা

ময়মনসিংহে বাকৃবির উদ্যোগে গবাদিপশুর টিকাদান কর্মসূচি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্যোগে ময়মনসিংহ সদরের সাথিয়াপাড়ায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী “গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা, প্রতিকার ও টিকাদান কর্মসূচি-২০২৫”।

রোববার (২৭ জুলাই) দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক)। এর সহ-আয়োজক ছিল বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল এবং মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগ।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোঃ বাহানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. আনিসুর রহমান এবং মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের প্রধান অধ্যাপক ড. কে.এইচ.এম. নাজমুল হুসাইন নাজির। সভাপতিত্ব করেন বাউএক-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন।

কর্মসূচির আওতায় স্থানীয় খামারিদের গবাদিপশুকে প্রাথমিক চিকিৎসা, রোগ নির্ণয় ও প্রতিকার বিষয়ক পরামর্শ এবং প্রয়োজনীয় টিকা সরবরাহ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, “গবাদিপশু আমাদের গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি। খামারিদের জীবিকা, আশা ও সম্ভাবনার অনেকটাই নির্ভর করে পশুর সুস্বাস্থ্যের উপর। তথ্য ও সেবার অভাবে অনেক সময় রোগের প্রাথমিক ধাপেই যথাযথ চিকিৎসা না হওয়ায় পশুর মৃত্যু বা উৎপাদন হ্রাস ঘটে। আমরা এ অবস্থার পরিবর্তন আনতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা শুধু চিকিৎসা দিতে আসিনি, আমরা এসেছি সচেতনতা, আস্থা এবং জ্ঞানের সেতু গড়ে তুলতে। আজ যারা এসেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ। আপনাদের উপস্থিতিই প্রমাণ করে আপনারা এখন আগ্রহী এবং সচেতন।”

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহা...

image

পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিলল হলুদের ক্ষেতে ‎

২

পাবনা প্রতিনিধিঃ পাবনায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত ...

image

‎দিনাজপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

৩

দিনাজপুর প্রতিনিধি: এসআরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ...

image

নড়াইলে বিশ্ব বসতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৪

নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...

image

বক্তব্য শুনলেন না ডিসি, ক্ষোভে দুর্গাপূজার প্রস্তুতি সভা ...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা প্র...

  • company_logo