• খেলাধুলা

নতুন মাইলফলক ছুঁয়ে আনন্দে ভাসছেন হামজা!

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের শান্ত সরোবরে মহাসমুদ্রের গর্জনই তুলে গিয়েছেন গেল মাসে। প্রথম বারের মতো জার্সিটা গায়ে চড়িয়েছেন বাংলাদেশের। এরপর নতুন এক মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আনন্দটাও প্রকাশ করেছেন বাংলাদেশের এই মিডফিল্ডার।

হামজাকে নিয়ে উন্মাদনাটা বহু আগে থেকেই ছিল। ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির হয়ে যখন খেলছেন, তখন থেকেই জল্পনা কল্পনা ছিল, হামজা আদৌ কি বাংলাদেশের হয়ে খেলবেন? খেললে তা কবে হবে?

সে জল্পনাকল্পনার অবসান যখন ঘটল, তখন দেখা গেল উন্মাদনার নতুন স্তর। সেটা হামজাও টের পেয়েছেন ভালোভাবেই। এরপর মাঠের খেলাতে তার পারফর্ম্যান্স সে উন্মাদনার আগুনে হাওয়াই দিয়েছে কেবল।

সেটার ছাপ তার সামাজিক যোগাযোগ মাধ্যমেও পড়েছে ভালোভাবে। অভিষেকের প্রথম মাস না পেরোতেই তিনি পেয়ে গেছেন ১০ লাখ অনুসারী। 

হামজার মানের একজনের জন্য অবশ্য ১০ লাখ কমই। তার কারণও আছে। তিনি ফেসবুকে ছিলেন না এই গেল বছরের শুরুতেও। গত ৮ অক্টোবর তিনি অ্যাকাউন্ট খুলেছেন ফেসবুকে। সেখানেও খুব বেশি পোস্ট ছিল না। বাংলাদেশে আসার আগে থেকে সেখানে পোস্টের সংখ্যা বেড়েছে। তার ফলটা তিনি পেলেন এবার।

১ মিলিয়ন বা ১০ লাখ অনুসারী পেয়ে তিনি জানান, ‘ফেসবুকে এক মিলিয়ন ফলোয়ার, আলহামদুলিল্লাহ। সমর্থনের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি খুবই আনন্দিত।’

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo