• খেলাধুলা

আইসিসির মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় মিরাজ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। সিলেটে সিরিজের প্রথম টেস্ট হেরে যাওয়ার পর বেশ বিপদেই পড়েছিল নাজমুল হোসেন শান্তর দল। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে দলকে বিব্রতকার সিরিজ হারের হাত থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেহেদী হাসান মিরাজ।

চট্টগ্রাম টেস্টে ব্যাটে-বলে সামনে থেকে লড়াই করেন এই অলরাউন্ডার। দলকে এনে দেন স্বস্তির জয়। সেই লড়াকু পারফরম্যান্সের সুবাদে আইসিসির মাসসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মিরাজ।

এ তালিকায় তার সঙ্গে থাকা অপর দুইজন পেসার। তারা হলেন- জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্স। 

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সিলেটে দুই ইনিংসে ৫টি করে ১০ উইকেট শিকার করেন মিরাজ। তাতে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে ২০০ উইকেট শিকারের কীর্তি গড়েন তিনি। তবে তার এমন পারফরম্যান্সের পরও দলের হার কিছুটা হলেও ব্যক্তিগত প্রাপ্তিকে মলিন করেছিল।

 

তবে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের ঠিকই ব্যাটে-বলে ঝলক দেখিয়ে দলকে জয় এনে দিয়েছেন। প্রথম ইনিংসে ব্যাট হাতে হাঁকিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে টানা ৫ উইকেট শিকার করে ইনিংস ব্যবধানে জয় এনে দেন দলকে। এই জয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করে বাংলাদেশ।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo