• খেলাধুলা

তাইজুলের পাঁচ উইকেট, চট্টগ্রামে প্রথম দিন বাংলাদেশের

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ব্যাট হাতে জিম্বাবুয়ে ভালো শুরু করলেও দিনশেষে তাইজুল ইসলামের বোলিং তোপে ৯ উইকেট হারিয়েছে সফরকারীরা। দিনের শেষে ৯০ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৯ উইকেটে ২২৭ রান। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম একাই শিকার করেছেন ৫ উইকেট,যা টেস্ট ক্যারিয়ারে তার ১৬তম পাঁচ উইকেট প্রাপ্তি।

টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে সকালের সেশনে বেশ দেখেশুনেই শুরু করে। তবে লাঞ্চের আগেই দুই ওপেনারকে হারায় তারা। তানজিম হাসান সাকিব বেনেটকে (২১) এবং তাইজুল ইসলাম বেন কারেনকে (২১) সাজঘরে ফেরান। ৭২ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে নিক ওয়েলচ এবং অভিজ্ঞ শন উইলিয়ামস দারুণ এক জুটি গড়েন। এই জুটি ৯০ রান যোগ করে দলকে ভালো অবস্থানে নিয়ে যাচ্ছিল।

ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করার পর চট্টগ্রামের তীব্র গরমে অসুস্থ বোধ করায় রিটায়ার্ড হার্ট হয়ে ১৩১ বলে অপরাজিত ৫৪ রান করে মাঠ ছাড়েন ওয়েলচ। তবে লাঞ্চের পর নাঈম হাসান জোড়া আঘাত হানেন। তিনি প্রথমে আরভিনকে (৫) এবং পরে থিতু হয়ে যাওয়া শন উইলিয়ামসকে (৬৭) লেগ স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন।

২০০ রানের মধ্যে পঞ্চম উইকেট হিসেবে মাদেভেরেকে (১৫) ফেরান তাইজুল। এরপরই মূলত জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে ধস নামান এই বাঁহাতি স্পিনার। ৮১তম ওভারে পরপর দুই বলে ওয়েলিংটন মাসাকাদজাকে (৬) এলবিডব্লিউর ফাঁদে ফেলে এবং রিচার্ড এনগারাভাকে (০) বোল্ড করে ফিরিয়ে দেন তিনি। কিছুক্ষণ পর মাসেকেসা রান আউটের শিকার হন মেহেদী হাসান মিরাজের থ্রো ও তাইজুলের ফিল্ডিংয়ে।

শেষদিকে রিটায়ার্ড হার্ট হওয়া নিক ওয়েলচ আবার ব্যাটিংয়ে ফিরলেও ইনিংস লম্বা করতে পারেননি। কোনো রান যোগ করার আগেই তাইজুলের পঞ্চম শিকারে পরিণত হন তিনি। দিনশেষে জিম্বাবুয়ে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করেছে। বাংলাদেশের হয়ে তাইজুল ৫টি, নাঈম হাসান ২টি এবং তানজিম সাকিব ১টি উইকেট লাভ করেন।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo