• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে রুমের ভেতর এনজিও কর্মকর্তার গলাকাটা লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের টানবাজার সাহাপাড়া এলাকায় বেসরকারী উন্নয়ন সংস্থা সেভ দ্যা চিলড্রেন এর প্রকল্প পরিচালক উৎপল রায় (৬২) এর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার(১০ ফেব্রুয়ারী) দিবাগত রাত আনুমানিক সাড়ে আটটার দিকে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা সাহাপাড়ায় শংকর সাহার মালিকানাধীন ৭ তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে তাকে গলাকেটে হত্যা করে।

উৎপল রায়ের ২ ছেলের একজন প্রবাসী  ও আরেকজন তিনি পেশায় ডাক্তার। তার নাম উজ্জ্বল কুমার রায়।

নিহতের ছেলে উজ্জ্বল কুমার রায় জানায়, বন্দর এলাকার একজন কাজের মহিলা এখানে কাজ করেন। সোমবার সন্ধ্যা ৬টা হতে ৭টার মধ্যে ওই মহিলা বাসায ঢুকে। পরে সাড়ে ৮টা হতে ৯টার মধ্যে বের হয়। রাত সাড়ে ৯টায় ছেলে উজ্জ্বল রায় বাসায় এসে দেখে ভেতর থেকে লক করা। পরে লক ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে তার বাবার রক্তাক্ত লাশ মেঝেতে পরে আছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসিরউদ্দিন জানান, কারা কেন হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে।হত্যাকারীদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা ; প্রস্তুতিমূল...

১

পাবনা প্রতিনিধি : পাবনায় এবছর ৩৫৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজ...

image

কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে তিন মামলায় ১৮ হাজার টাকা জরি...

২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-...

image

দিনাজপুর পৌর শহরে ইজি বাইক চলাচলে নীতিমালার দাবিতে স্হানী...

৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহর যানজোট মুক্ত করতে স্হা...

image

জামালপুরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...

image

গোপালপুরে অভিযুক্ত মাদক ব্যবসায়ীর চ্যালেঞ্জ: আমার কিছু ক...

৫

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...

  • company_logo