• সমগ্র বাংলা

কুড়িগ্রামে পেট্রোল পাম্প ওর্নাস অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওর্নাস অ্যাসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম মটর মালিক সমিতির প্রধান কার্যালয় হলরুমে কুড়িগ্রামের মেসার্স পনির অ্যান্ড সন্স এর মালিক সাবেক এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদকে সভাপতি ও নাগেশ্বরীর মেসার্স জুলেখা পেট্রোল পাম্পের মালিক আলহাজ্ব জামান আহমেদ কাজলকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বাবুল আখতার ও বিশ্বজিৎ সাহা পিন্টু, সহ-সাধারণ সম্পাদক এটিএম গোলাম ফারহাদ হোসেন, নারায়ণ কুন্ডু, আলী হোসেন আকিফ, কোষাধ্যক্ষ আলহাজ্ব আবুল কালাম আজাদ বাবু, সাংগঠনিক সম্পাদক সমরজিত সাহা রিন্টু, দপ্তর সম্পাদক মোঃ আবু হানিফ, সদস্য আবু তাহের সিদ্দিক বাবলা, এমদাদুল হক সরকার, তানসিরুল ইসলাম শান্ত, তাপস সরকার। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

পরিচিতি সভায় সদস্যগণ বিভিন্ন সমস্যা তুলে ধরে নবনির্বাচিত কমিটির কাছে সমাধানের দাবী করেন। এছাড়া গ্রামগুলোতে যারা লাইসেন্স ছাড়া অবৈধভাবে পেট্রোল ও ডিজেল বিক্রি করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। শেষে নবনির্বাচিত সভাপতি ও সধারণ সম্পাদক কমিটি পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য (০)





image

পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা ; প্রস্তুতিমূল...

১

পাবনা প্রতিনিধি : পাবনায় এবছর ৩৫৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজ...

image

কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে তিন মামলায় ১৮ হাজার টাকা জরি...

২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-...

image

দিনাজপুর পৌর শহরে ইজি বাইক চলাচলে নীতিমালার দাবিতে স্হানী...

৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহর যানজোট মুক্ত করতে স্হা...

image

জামালপুরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...

image

গোপালপুরে অভিযুক্ত মাদক ব্যবসায়ীর চ্যালেঞ্জ: আমার কিছু ক...

৫

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...

  • company_logo