• সমগ্র বাংলা

রাজারহাটে গলায় ফাঁস দিয়ে তিন সন্তানের জননীর আত্মহত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে গলায় ফাঁস দিয়ে তিন সন্তানের জননী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার চাকিরপশার ইউনিয়নের পাঠক পদ্দানটারী গ্রামে।

পুলিশ জানান, ওই গ্রামের প্রতিবন্ধী আঃ কুদ্দুসের স্ত্রী শিউলী বেগম(৪২) সোমবার বিকাল ৫টার পর সকলের অগোচরে রান্না ঘরের তীরের সাথে ছাগল বাধার রশি দিয়ে গলায় ফাঁস লাগায়। বাড়িতে তার সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে রান্না ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে আত্মহত্যার বিষয়টি নিশ্চত হয়। ওই দিন স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি হয় বলে এলাকাবাসীরা জানান। স্বামী এবং ভাইয়ের সাথে অভিমান করে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে তদন্তকারী পুলিশ ধারনা করেছে। পুলিশ লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করেন। মঙ্গলবার(৪ফেব্রুয়ারী) সকাল ১০টায় শিউলী বেগমের লাশ পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানিয়েছেন।

মন্তব্য (০)





image

পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা ; প্রস্তুতিমূল...

১

পাবনা প্রতিনিধি : পাবনায় এবছর ৩৫৫টি মন্দিরে শারদীয় দুর্গাপূজ...

image

কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে তিন মামলায় ১৮ হাজার টাকা জরি...

২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-...

image

দিনাজপুর পৌর শহরে ইজি বাইক চলাচলে নীতিমালার দাবিতে স্হানী...

৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহর যানজোট মুক্ত করতে স্হা...

image

জামালপুরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

৪

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলা চট্টগ্রাম থেকে ছেড়ে ...

image

গোপালপুরে অভিযুক্ত মাদক ব্যবসায়ীর চ্যালেঞ্জ: আমার কিছু ক...

৫

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গোপালপুর উপ...

  • company_logo